ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে শাটল বাস 

ঢাবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:১৫, ২৫ ডিসেম্বর ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে শাটল বাস 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে শাটল বাস সার্ভিস। শুধুমাত্র শিক্ষকদের জন্য এ সুবিধা দেয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হবে এই সার্ভিস। 

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়। এতে বলা হয়, ২৬ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের জন্য বিভিন্ন স্টপেজ ও সময়সূচি অনুযায়ী ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু করা হবে। 

Advertisement

বিজ্ঞপ্তিতে স্টপেজ ও সময়সূচি সম্পর্কে বলা হয়, সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে আপ ট্রিপ শুরু হবে। সেটি কলা ভবন > টিএসসি> কাজী মোতাহার হোসেন ভবন>মোকাররম ভবন > কার্জন হলে শেষ হবে। 

এই বাসের ডাউন ট্রিপ বেলা ১১টায় কার্জন হল থেকে পুনরায় মোকাররম ভবন> কাজী মোতাহার হোসেন ভবন>টিএসসি>কলা ভবন>প্রশাসনিক ভবনে এসে শেষ হবে। 

পরে দুপুর ২টায় আবারো প্রশাসনিক ভবন থেকে কার্জন হল পর্যন্ত একই রুটে আপ ট্রিপ শুরু হবে। এরপর আড়াইটায় কার্জন হল থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত ডাউন ট্রিপ দিবে। 

এছাড়া, সকাল ১১টায় লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে কার্জন হল পর্যন্ত একটি আপ ট্রিপ ও দুপুর ২টায় কার্জন হল থেকে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি  ইনস্টিটিউট পর্যন্ত ডাউন ট্রিপ যাবে। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের ম্যানেজার- ২ মো. কামরুল হাসান ডেইলি বাংলাদেশকে বলেন, এই শাটল বাস সার্ভিস আগেও ছিলো৷ সেটি মাঝখানে দীর্ঘদিন বন্ধ ছিলো। এখন এটি পরীক্ষামূলক আবার চালু হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!