ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আরো ১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৬:১২, ১৪ জুন ২০২২
আরো ১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ১৮ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ১৭ জন ঢাকায় ও একজন রোগী ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বর্তমানে সারাদেশে সর্বমোট ৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭২ জন ও ঢাকার বাইরে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।     

Advertisement

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬০৭ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩২ জন রোগী। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!