ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রাজধানীতে বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১১:২৯, ২০ জুন ২০২২
রাজধানীতে বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
ফাইল ফটো

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার সোমবার দুপুর পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিন সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ কথায় জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে আরো বলা হয়েছে, সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এটি অস্থায়ী দমকা হাওয়াসহ বৃদ্ধি ২৫ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত বেগে প্রবাজি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

এদিকে রোববার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভার বষর্ণ হতে পারে।ি

আরো বলা হয়, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। এ অবস্থায় পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!