রোববার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপ প্রধান তথ্য অফিসার মোঃ সেলিম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের ৬৪টি জেলার ৪৯২ টি উপজেলার জন্য ৮৭ লক্ষ ৭৯ হাজার ২০৩ টি ভিজিএফ কার্ডের বিপরীতে এবং ৩২৯টি পৌরসভার জন্য ১২ লক্ষ ৫৩ হাজার ৮৫১টি ভিজিএফ কার্ডের বিপরীতে সর্বমোট ১ লক্ষ ৩শত ৩০ দশমিক ৫৪০মে.টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার ।
.png)
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আজ সন্ধ্যায় এ বরাদ্দ প্রদান করা হয়। একই সাথে দু:স্হ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা প্রদান করতে বলা হয়েছে ।
তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।