ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নির্বিঘ্নে ভোটের পরিবেশ তৈরি ইসির দায়িত্ব: সিইসি

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ২২:০৫, ১৯ জুলাই ২০২২
নির্বিঘ্নে ভোটের পরিবেশ তৈরি ইসির দায়িত্ব: সিইসি
সিইসি কাজী হাবিবুল আউয়াল- ফাইল ফটো

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করা নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব। আমাদের মূল লক্ষ্য থাকবে ভোটাররা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

মঙ্গলবার নির্বাচন ভবনে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে এসব কথা বলেন সিইসি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে ইসি।

Advertisement

সংলাপে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনীর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংলাপে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, রাজনৈতিক ঐকমত্য তৈরির করার জন্য আপনাদের চেষ্টা করা উচিত। আপনাদের জন্য সেই সুযোগটা আরো বেশি। আলাপ-আলোচনার মাধ্যমে সবাই ঐক্যমতে পৌঁছাতে পারেন যে, কেউ সহিংসতা করবে না। কেউ সহিংসতা করলে সম্মিলিতভাবে সবাই তাকে  প্রতিহত করবে।

সংলাপে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

সংলাপে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের সচিবসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সিইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!