ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বৃষ্টি কমে পশ্চিমাঞ্চলে বাড়তে পারে গরম

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১২:৩৪, ২৫ জুলাই ২০২২
বৃষ্টি কমে পশ্চিমাঞ্চলে বাড়তে পারে গরম
ফাইল ফটো

দেশের সব অঞ্চলেই রোববার কম-বেশি বৃষ্টি হয়েছে। তবে সোমবার বৃষ্টির প্রবণতা কমে গিয়ে দেশের পশ্চিমাঞ্চলের রাজশাহী ও খুলনা বিভাগে গরম বাড়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী তিনদিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

Advertisement

একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!