ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দুর্যোগ মোকাবিলায় আরো চাল-টাকা বরাদ্দ সরকারের

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ২৩:০০, ২৭ জুলাই ২০২২
দুর্যোগ মোকাবিলায় আরো চাল-টাকা বরাদ্দ সরকারের
ছবি: ডেইলি বাংলাদেশ

দুর্যোগ মোকাবিলায় আরো ১৭ হাজার ৩০০ মেট্রিক টন চাল এবং দুই কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড় এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য দেশের ৬৪টি জেলার অনুকূলে এ বরাদ্দ দেওয়া হয়।

বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়।

৬টি বিশেষ এবং ২৬টি ‘এ’ ক্যাটাগরিসহ ৩২টি জেলার প্রতিটির জন্য ৩০০ মেট্রিক টন করে মোট ৯ হাজার ৬০০ মেট্রিক টন চাল এবং ৫ লাখ টাকা করে মোট এক কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

Advertisement

‘বি’ ক্যাটাগরি ২৬টি জেলার প্রতিটির জন্য ২৫০ মেট্রিক টন করে মোট ৬ হাজার ৫০০ মেট্রিক টন চাল এবং চার লাখ টাকা করে মোট এক কোটি চার লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

৬টি ‘সি’ ক্যাটাগরি জেলার প্রতিটির জন্য ২০০ মেট্রিক টন করে মোট ১২০০ মেট্রিক টন চাল এবং সাড়ে তিন লাখ টাকা করে মোট ২১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দকৃত চাল এবং টাকা বন্যা, নদী ভাঙন, ঘূর্ণিঝড় ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ ব্যতীত অন্য কোনো কাজে এ বরাদ্দ বিতরণ করা যাবেনা বলে নির্দেশনা প্রদান করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বরাদ্দ
লিংক সফলভাবে কপি হয়েছে!