ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬:২৭, ২৯ জুলাই ২০২২
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা
প্রণয় কুমার ভার্মা- ফাইল ছবি

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রণয় কুমার ভার্মা। বর্তমানে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন প্রণয় কুমার ভার্মা।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মাকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেবেন।

Advertisement

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম উইঅন এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত বর্তমান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত হবেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!