[ জাতীয় ]
ডিএনসিসির সব কার্যালয়ে জ্বালাতে হবে অর্ধেক বাতি
ফাইল ফটো
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান কার্যালয়সহ সব কার্যালয়ে অর্ধেক বাতি জ্বালানোর নির্দেশনা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
এ বিষয়ে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশও জারি করেছেন। শুক্রবার বিষয়টি জানা গেছে।
আদেশে মেয়র মেয়র আতিক উল্লেখ করেন, এসি টেম্পারেচার ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে দেওয়া যাবে না। কক্ষে অবস্থানরত অবস্থায় সম্ভব হলে এক ঘণ্টা এসি চালু রেখে পরবর্তী এক ঘণ্টা বন্ধ রাখতে হবে। বৈদ্যুতিক বাতি অর্ধেকসংখ্যক জ্বালাতে হবে। অফিস কক্ষে উপস্থিত না থাকলে এসি, বৈদ্যুতিক বাতি ও ফ্যানসহ অন্যান্য সুইচ বন্ধ রাখতে হবে।
.png)
ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক সংবাদমাধ্যমকে বলেন, এ অফিস আদেশের চিঠি এরই মধ্যে কাউন্সিলর অফিস, ডিএনসিসির বিভাগীয় প্রধান ও আঞ্চলিক কার্যালয়সহ ডিএনসিসির সব বিভাগে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!