[ জাতীয় ]
সিআইডি প্রধান হলেন মোহাম্মদ আলী মিয়া
মোহাম্মদ আলী মিয়া- ফাইল ফটো
পুলিশের অপরাধ তদন্ত (সিআইডি) বিভাগের প্রধান হলেন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। বর্তমানে তিনি ট্যুরিস্ট পুলিশ প্রধানের দায়িত্বে রয়েছেন।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেওয়া হয়। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
মোহাম্মদ আলী মিয়া ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন। এর আগে সিআইডির প্রধানের দায়িত্বে ছিলেন ব্যারিস্টার মাহবুবুর রহমান। তিনি বর্তমানে অবসরে গেছেন।
.png)
ব্যারিস্টার মাহবুবুর রহমান ২০২১ সালের জুলাইয়ে অবসরের কথা থাকলেও তার চাকরির মেয়াদ এক বছর বৃদ্ধি করেছিল সরকার। ১৯৮৯ সালের অষ্টম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!