ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ জাতীয় ]
রাত থেকে সারাদেশে বৃষ্টির আভাস
ফাইল ছবি
রাত থেকে সারাদেশে বৃষ্টি হওয়ার আভাস দিয়ে আবহাওয়া অধিদফতর জানিয়েছে বৃষ্টি চলবে মঙ্গলবার সারাদিন। এরপর বুধবার থেকে আবারো দেশব্যাপী তাপপ্রবাহ শুরু হবে।
সোমবার রাতে আবহাওয়া অধিদফতর থেকে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, নীলফামারী, কুড়িগ্রাম, খুলনা, যশোর এবং কুষ্টিয়ার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে রাতে বৃষ্টি শুরু হলে কয়েকটি জেলার তাপমাত্রা কিছুটা কমবে।
জানা যায়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আগামী দুইদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে এবং পাঁচদিনে আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!