ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বাস ভাড়া কত কমছে জানা যাবে বুধবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২২, ৩০ আগস্ট ২০২২
বাস ভাড়া কত কমছে জানা যাবে বুধবার
ফাইল ফটো

জ্বালানি তেলের দাম কমার পর জনসাধারণের যৌক্তিক দাবি আমলে নিয়ে পরিবহন ভাড়া কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

বুধবার এ বিষয়ে বিআরটিএর বনানী কার্যালয়ে পরিবহন মালিকদের সঙ্গে ভাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া পুর্ননির্ধারণ কমিটির বৈঠক হবে। এতে সিদ্ধান্ত হবে, কিলোমিটার প্রতি কত টাকা ভাড়া কমানো হবে।

মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এসব তথ্য জানান। ঐ বৈঠকে সচিবসহ বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের উপস্থিত থাকার কথা রয়েছে।

Advertisement

আমিন উল্লাহ নুরী বলেন, ভাড়া কমানোর বিষয়ে আগামীকাল বিআরটিএ এর বনানী কার্যালয়ে বৈঠক হবে। বৈঠকটি আজই হওয়ার কথা ছিল। কিন্তু বাস মালিকদের একটি পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় আজ হয়নি। আশা করছি ভাড়া কমবে। তবে কত টাকা ভাড়া কমবে, তা বৈঠকে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।

এর আগে, গতকাল সোমবার জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপর থেকেই গণপরিবহনের ভাড়া কমানোর দাবি উঠেছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বাস
লিংক সফলভাবে কপি হয়েছে!