ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

এক টিকিট দুইবার বিক্রি, সহজকে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৪:৫৭, ৩১ আগস্ট ২০২২
এক টিকিট দুইবার বিক্রি, সহজকে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
ফাইল ফটো

এক টিকিট দুইবার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় রেলওয়ে টিকিট বিক্রয় সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান সহজ ডটকমকে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (৩১ আগস্ট) অধিদফতরের প্রধান কার্যালয়ে অভিযোগকারী এবং সহজের প্রতিনিধিদের উপস্থিতিতে শুনানির পর এ রায় দেয় সংস্থাটি।

জানা গেছে, অভিযোগকারী বিশ্বজিত সাহা সহজ থেকে যে ট্রেনের টিকিট কিনেছিলেন সেটি আরেকজন ক্রেতার কাছে বিক্রি করা হয়েছিল। সেটি প্রমাণ হওয়ায় সহজকে এ জরিমানার আদেশ দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!