[ জাতীয় ]
অতিরিক্ত ভাড়া আদায়, ৬৩ বাসকে আড়াই লাখ টাকা জরিমানা
ফাইল ফটো
অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ৬৩টি বাস থেকে আড়াই লাখের বেশি টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১৪টি স্পটে বিআরটিএর ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করা হয়। বিআরটিএর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১৪টি স্পটে বিআরটিএর ৯টি ভ্রাম্যমাণ আদালত ১৩টি বাসের বিপরীতে ৫৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
.png)
রুট ভায়েলেশন/রুট পারমিটিবিহীন, ওয়েবিল, হাইড্রোলিক হর্ন, ফিটনেসবিহীন ও অন্যান্য অপরাধের দায়ে ৫০টি বাসের বিপরীতে ৫০টি মামলায় ২ লাখ ৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া রুট পারমিট না থাকায় ১টি বাসকে ডাম্পিং স্টেশনে এবং ১ জন দালালকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!