ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে দিনে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৮, ৭ সেপ্টেম্বর ২০২২
ঢাকায় তাপমাত্রা বাড়তে পারে দিনে
ফাইল ছবি

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর বলছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আর এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।  

পূর্বাভাসে আরো বলা হয়, আজ সকাল ৬টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। ঢাকায় গত ২৪ ঘণ্টায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Advertisement

ঢাকায় আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৪২ মিনিট এবং আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: তাপমাত্রা
লিংক সফলভাবে কপি হয়েছে!