ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রাজনৈতিক সমঝোতা হলে সব ভোট ব্যালটে হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৩, ৭ সেপ্টেম্বর ২০২২
রাজনৈতিক সমঝোতা হলে সব ভোট ব্যালটে হবে: সিইসি
সিইসি কাজী হাবিবুল আউয়াল- ফাইল ফটো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে সব ভোট ব্যালটে নেয়া হবে।

বুধবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হ্যাকিং বা ভোট কারচুপির কোনো সুযোগ নেই। এ বিষয়ে আগেই নির্বাচন কমিশনের  পক্ষ থেকে পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। এরপরও যদি সব রাজনৈতিক দল ইভিএমে ভোট না করার বিষয়ে সমঝোতায় আসে, তাহলে ভোট ব্যালটে নেয়া হবে।

Advertisement

তিনি আরো বলেন, ইভিএমে ভোট না করার বিষয়ে যে ৩৯ নাগরিক বক্তব্য দিয়েছেন, তারা ইভিএমের ত্রুটির বিষয়টি নির্বাচন কমিশনে এসে তুলে ধরুন। গ্রহণযোগ্য ব্যাখ্যা পেলে তাদের বক্তব্য বিবেচনায় রাখা হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নির্বাচন কমিশনের প্রতি আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন দেশের ৩৯ জন বিশিষ্ট নাগরিক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!