ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঢাকায় কেমন বৃষ্টি হতে পারে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৩, ১৭ সেপ্টেম্বর ২০২২
ঢাকায় কেমন বৃষ্টি হতে পারে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
ফাইল ফটো

রাজধানী ঢাকায় দুপুর থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে। এটি চলতে পারে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এমনটিই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।  

সংস্থাটি জানায়, আজ দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আর এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

সংস্থাটি আরো জানায়, আজ দুপুর ১২টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৬০ শতাংশ। ঢাকায় আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৪৬ মিনিট এবং আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!