ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

কুমিল্লায় আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আটক: এটিইউ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৯, ২৪ সেপ্টেম্বর ২০২২
কুমিল্লায় আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আটক: এটিইউ
আটককৃত আনসার আল ইসলাম সদস্য সৈকত হোসেন- ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লায় মো. সৈকত হোসেন নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশের আ্যন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত ৫টি বই জব্দ করা হয়।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউ পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লার সদর থানার তিন রাস্তার মোড় থেকে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য সৈকত হোসেনকে আটক করা হয়।

Advertisement

আসলাম খান আরো বলেন, সৈকত হোসেন ও তার অন্য সহযোগীরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণের জন্য সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং চালিয়ে যাচ্ছিল। সে উগ্রবাদী বিভিন্ন বই অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিল।

এছাড়া তিনি সংগঠনে সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা ও জঙ্গিবাদে অন্যদের উদ্বুদ্ধ করতে তামীম আল আদনানী, আবু ত্বহা মোহাম্মদ আদনান ও জসীম উদ্দিন রাহমানির বক্তব্যের অডিও এবং ভিডিও ফেসবুকে প্রচার করে আসছিলেন।

এটিইউ পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃত সৈকত হোসেন বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ ও সমর্থন, অপরাধ সংঘটনের ষড়যন্ত্র এবং অন্যদের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!