ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা যেকোনো সময়: বিইআরসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২২, ২ অক্টোবর ২০২২
বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা যেকোনো সময়: বিইআরসি চেয়ারম্যান
ফাইল ফটো

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা যেকোনো সময় আসতে পারে। আর সেটা ২-১ দিনের মধ্যে বা ৪-৫ দিনও লাগতে পারে।

রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল  এ কথা বলেন। 

বিইআরসি চেয়ারম্যান বলেন, আমরা নির্ধারিত সময়ের মধ্যেই দাম ঘোষণা করবো। ৫০-৬০ পৃষ্ঠার একটা রায়, প্রতিটি শব্দ দেখে দিতে হয়। এ জন্য একটু সময় লাগছে। রায় ঘোষণার কাজটি ফাইনাল স্টেজে আছে। 

Advertisement

বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর আবেদনের গণশুনানি হয় গত ১৮ মে। গণশুনানিতে বিদ্যুতের দাম প্রায় ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করে বিইআরসির টেকনিক্যাল কমিটি। আইন অনুযায়ী ৯০ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!