সোমবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের মেনেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে টিকা কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত প্রথম ডোজের আওতায় এসেছে ১৩ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৭৬৫ জন। এছাড়া দ্বিতীয় ডোজের আওতায় এসেছে ১২ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ৭৮৯ জন। আর বুস্টার ডোজের আওতায় এসেছে ৫ কোটি ৭৬ লাখ ২২ হাজার ৫১৮ জন মানুষ।
.png)
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় (রোববার) সারা দেশে টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫০ হাজার ৪৮৮ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ১০ হাজার ৫০২ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ৫৭ হাজার ৬২৫ জন মানুষ। তাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত বছরের ২৭ জানুয়ারি। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ৫ বছর বয়সী যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।