শনিবার নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণের সময় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, আমরা সকাল থেকে নির্বাচন পর্যবেক্ষণ করেছি। কোনো অনিয়ম দেখতে পাইনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।
.png)
কাজী হাবিবুল আউয়াল জানান, পুরো আসনে ১২৩টি কেন্দ্রে ১ হাজার ৫২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।
এ সময় স্থগিত থাকা গাইবান্ধা-৫ আসনের ভোটের তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে সিইসি জানান, আগে ৫১টি কেন্দ্রের ওপর তদন্ত করলেও কমিশন সবক’টি কেন্দ্রের তদন্ত করতে চায়।
তিনি বলেন, বাকি ৯৪টি কেন্দ্রের তদন্তের জন্য কমিটিকে আরো সাতদিন সময় দেওয়া হয়েছে। এরপরই ব্যবস্থা নেয়া হবে।