ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ফেসবুক-মেসেঞ্জারে ‘প্রেসক্লাব’ নামে গ্রুপ খুললে আইনি ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৯, ৯ নভেম্বর ২০২২
ফেসবুক-মেসেঞ্জারে ‘প্রেসক্লাব’ নামে গ্রুপ খুললে আইনি ব্যবস্থা
জাতীয় প্রেসক্লাব- ফাইল ফটো

পেশাদার সাংবাদিকদের সংগঠন জাতীয় প্রেসক্লাবের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ খুলে নেতিবাচক মন্তব্য প্রচার করা হচ্ছে। এতে প্রেসক্লাবের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই এ ধরনের কাজে কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষ।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানীং জাতীয় প্রেসক্লাবের নামে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ খুলে সংবাদ, ছবি প্রচারের সঙ্গে নানা ধরনের মন্তব্য করা হচ্ছে। এতে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটার পাশাপাশি প্রেসক্লাবের ভাবমূর্তি ও শান্তি-শৃঙ্খলা নষ্ট হচ্ছে। জাতীয় প্রেসক্লাবের নামে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলার এখতিয়ার কেবলমাত্র প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির।

Advertisement

এতে আরো বলা হয়, গত ৭ নভেম্বর অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় প্রেসক্লাবের নাম ব্যবহার করে খোলা গ্রুপগুলো অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে একান্তভাবে প্রেসক্লাবের সদস্যদের সহযোগিতা কামনা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!