সোমবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রেস কর্নারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি রুমি নোমান (জাগো নিউজ) ও আহসান নাঈম (একুশে টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম রায়হান (ভোরের কাগজ), দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম নাহিদ (কালের কণ্ঠ), কোষাধ্যক্ষ আদিল সরকার (সময়ের আলো), প্রচার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক রাকিব হোসেন রেদওয়ান (বাংলাদেশ প্রতিদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজাহারুল ইসলাম (জনকণ্ঠ), কার্যনির্বাহী সদস্য সরকার মাসুম (দৈনিক যুগান্তর), তারিকুল ইসলাম (বাংলা নিউজ-২৪), নুর আলম (একাত্তর পোস্ট), আবির হোসেন (ক্যাম্পাস লাইভ-২৪) এবং নাজমুল হুসাইন (বাংলা ট্রিবিউন)।
.png)
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ফল ঘোষণা করেন ইবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু। পরে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মাহবুবুর রহমান পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
ফল ঘোষণাকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষক-ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।