ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

বঙ্গোপসাগরে লঘুচাপ, বাংলাদেশে এর প্রভাব নিয়ে যা জানা গেল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৪০, ১০ নভেম্বর ২০২২
বঙ্গোপসাগরে লঘুচাপ, বাংলাদেশে এর প্রভাব নিয়ে যা জানা গেল
ফাইল ফটো

দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। তবে এর প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এমনকি লঘুচাপের ফলে দেশের কোথাও বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। লঘুচাপটি বর্তমানে শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি আরো ঘনীভূত হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

লঘুচাপটি আরো ঘনীভূত হলেও এর প্রভাব বাংলাদেশে পড়বে না। এমনকি এর প্রভাবে বাংলাদেশের কোথাও কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। লঘুচাপটির সম্পূর্ণ প্রভাব শ্রীলংকা ওপর দিয়ে যাবে। অর্থাৎ এ লঘুচাপটির কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারীদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।

আবহাওয়ার আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। 

এদিকে বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল শ্রীমঙ্গলে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!