ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আমদানি-রফতানি লাইসেন্স নবায়নের মেয়াদ বেড়েছে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৯, ২৪ নভেম্বর ২০২২
আমদানি-রফতানি লাইসেন্স নবায়নের মেয়াদ বেড়েছে
ফাইল ফটো

এখন থেকে প্রতি বছর নবায়ন করতে হবে না আমদানি-রফতানি লাইসেন্স। রেজিস্ট্রেশন ও নবায়নের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ‘ব্যবসা সহজীকরণের উদ্দেশ্যে বিদ্যমান লাইসেন্স রেজিস্ট্রেশনগুলোর নবায়নের মেয়াদ বাড়ানো সংক্রান্ত সভার সিদ্ধান্ত নিম্নোক্তভাবে কার্যকর করা হলো-

Advertisement

আমদানি ও রফতানিকারকদের বিদ্যমান ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসি) ও এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের (ইআরসি) মেয়াদ এক বছরের পরিবর্তে পাঁচ বছর পর্যন্ত নির্ধারণ করা হল।

আবেদনকারী এক থেকে ৫ বছর পর্যন্ত যেকোনো মেয়াদি আইআরসি ও ইআরসি সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন। এছাড়া আইআরসি ও ইআরসি সার্টিফিকেট ইস্যুর তারিখ থেকে মেয়াদ গণনা শুরু হবে। আইআরসি ও ইআরসি সার্টিফিকেট গ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মেয়াদ অনুযায়ী ফি দিতে হবে বলেও পরিপত্রে জানানো হয়। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!