ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

কত আসনে ইভিএম, সিদ্ধান্ত জানুয়ারিতে: ইসি আলমগীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০২, ২০ ডিসেম্বর ২০২২
কত আসনে ইভিএম, সিদ্ধান্ত জানুয়ারিতে: ইসি আলমগীর
ফাইল ফটো

জাতীয় সংসদ নির্বাচনে কতটি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হবে, সে সিদ্ধান্ত জানুয়ারির মধ্যেই জানা যাবে।

মঙ্গলবার নির্বাচন ভবনের নিজ অফিস কক্ষে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন।

ইসি আলমগীর বলেন, কত আসনে ইভিএমে ভোট হবে তার সিদ্ধান্ত জানুয়ারির মধ্যেই হবে। এখন যে পরিমাণ ইভিএম আছে তা দিয়ে ৭০টি আসনে ভোট করা যাবে। বাকিটা নির্ভর করে কি পরিমাণ বাজেট পেলাম তার ওপর।

২০২৩ সালের জানুয়ারিতে পর্যাপ্ত বাজেট পেলে ১৫০ আসনে ইভিএমে ভোট হবে। তবে, ফেব্রুয়ারিতে এই বাজেট পেলে হবে না বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/এমআরকে
ট্যাগ: ইসি
লিংক সফলভাবে কপি হয়েছে!