ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মেট্রোরেলে ৩ ফুটের কম উচ্চতার শিশুর টিকিট লাগবে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৮, ২৭ ডিসেম্বর ২০২২
মেট্রোরেলে ৩ ফুটের কম উচ্চতার শিশুর টিকিট লাগবে না
ফাইল ফটো

শিশুদের ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত পাল্টেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেলে ৩ ফুটের কম উচ্চতার শিশুরা অভিভাবকের স‌ঙ্গে বিনা ভাড়ায় যাতায়াত কর‌তে পার‌বে।

মঙ্গলবার আগারগাঁও মেট্রোরেল স্টেশনে মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক।

তিনি বলেন, মেট্রোরেলে বাসের মতো শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া থাকছে না। তবে যারা এমআরটি পাস ব্যবহার করবেন, তারা ১০ শতাংশ ছাড় পাবেন। অভিভাবকদের সঙ্গে তিন ফুট উচ্চতা পর্যন্ত কোনো শিশু মেট্রোরেলে চলাচল করতে চাইলে ঐ শিশুর টিকিট লাগবে না।

Advertisement

মেট্রোরেলের ভাড়া প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ বিল আমাদের মাথায় রাখতে হবে। এটা একটা বৈদ্যুতিক ট্রেন। যে দেশের সঙ্গে তুলনা করবেন, দেখতে হবে সে দেশে বিদ্যুৎ রেন্ট কত। যে ভাড়াটা নির্ধারণ করা হয়েছে তা একদম সর্বনিম্ন ভাড়া। এ ভাড়া দিয়ে মেট্রোরেল লাভজনকভাবে পরিচালনা করা যাবে না। সেজন্য আমরা স্টেশন প্লাজা নির্মাণ করছি। সেখান থেকে ননফেয়ার ভাড়া দিয়ে বাকিটা যে ৩০ থেকে ৩৫ শতাংশ কম ভাড়া নির্ধারণ করা হলো সেটা ভর্তুকি দেওয়া হচ্ছে। অত্যাধুনিক মেট্রোরেল যেখানে হয়েছে, সবখানে এটা অনুসরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/আরআই
ট্যাগ: মেট্রোরেল
লিংক সফলভাবে কপি হয়েছে!