[ জাতীয় ]
ইসলামিক ফাউন্ডেশনসহ ৪ প্রতিষ্ঠানে নতুন ডিজি
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনসহ চার প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাকি তিনটি প্রতিষ্ঠান হলো- নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতর, মাদরাসা শিক্ষা অধিদফতর এবং বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে (রাজশাহী)।
এর মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি পদে নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. বশিরুল আলম, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতরের ডিজি হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মালেকা খায়রুন্নেছা, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানকে মাদরাসা শিক্ষা অধিদফতরের ডিজি এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনওয়ার হোসেনকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের (রাজশাহী) ডিজি করা হয়েছে।
.png)
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) দেলোয়ার হোসাইনকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বদলি
লিংক সফলভাবে কপি হয়েছে!