ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশে ওমিক্রনের নতুন ধরন বিএফ-৭ শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৫, ১ জানুয়ারি ২০২৩
দেশে ওমিক্রনের নতুন ধরন বিএফ-৭ শনাক্ত
ফাইল ফটো

দেশে চীন থেকে আসা এক ব্যক্তির শরীরে করোনার ওমিক্রনের নতুন উপধরন বিএফ-৭ শনাক্ত হয়েছে। 

রোববার স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বিএফ-৭ এ আক্রান্ত একজনসহ করোনা আক্রান্ত। বাকি তিনজন চীনা নাগরিক সুস্থ আছেন।

ডা. নাজমুল ইসলাম বলেন, নতুন উপধরন নিয়ে ভয়ের কিছু নেই। নতুন এই ধরনে সংক্রমণ যেন না বাড়ে সেদিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে।

Advertisement

তিনি বলেন, সংক্রমিত দেশগুলো থেকে যারা আসছেন, তাদের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করছি। পরীক্ষায় যাদের নমুনা পজিটিভ পাচ্ছি তাদের আইসোলেটেড করছি, আরটিপিসিআর করছি।

উল্লেখ্য, চীন ও ভারতসহ কয়েকটি দেশে বিএফ-৭ উপধরনের কারণে সংক্রমণের হার বাড়ছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!