ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঘরে বসেই পরিশোধ করা যাবে বিআরটিএ’র সব ফি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩২, ১ জানুয়ারি ২০২৩
ঘরে বসেই পরিশোধ করা যাবে বিআরটিএ’র সব ফি
ছবি: সংগৃহীত

এখন থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে ঘরে বসেই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) গ্রাহকদের যেকোনো ফি পরিশোধ করা যাবে।

সম্প্রতি রাজধানীর পল্লবীতে বিআরটিএ’র ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার সিএনএস লিমিটেডের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম, কি-স্টেকহোল্ডার রিলেশনের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিএনএস লিমিটেডের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও চিফ অপারেটিং অফিসার আহসান সারোয়ার ও হেড অব অপারেশন মোহাম্মদ গোলাম মহিউদ্দিন।

Advertisement

নগদ ও সিএনএস লিমিটেড-এর এই চুক্তির ফলে এখন থেকে মোটরযান নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স, মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিটসহ বিআরটিএ’র যেকোনো সেবার ফি এখন থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মাধ্যমে পরিশোধ করা যাবে।

ফি পরিশোধ করার জন্য গ্রাহকদের আর স্বশরীরে ব্যাংক অথবা বিআরটিএ-এর নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে না। নগদ-এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে ফি পরিশোধ করার সঙ্গে সঙ্গে নগদ পেমেন্ট সিস্টেমেই ই-রিসিট চলে আসবে। সেটি দেখিয়ে পরে সুবিধামতো সময়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর জটিলতা ছাড়াই গ্রাহক ব্যাংক অথবা বিআরটিএ-এর নির্ধারিত স্থান থেকে মূল রিসিট সংগ্রহ করে নিতে পারবেন।

নগদ-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় নগদ-এর মাধ্যমে বিআরটিএ-এর ফি পরিশোধের এই সুযোগের ফলে গ্রাহকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফি দেওয়ার ভোগান্তি থেকে মুক্তি মিলবে, সেই সঙ্গে কর্মঘণ্টাও বাঁচবে।

তিনি আরো বলেন, নগদ বরাবরই নাগরিক জীবনযাত্রা সহজ করার জন্য কাজ করে যাচ্ছে। নগদ-এর এই ধরনের সেবার মাধ্যমে ক্যাশলেস সোসাইটির পথে আরো একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।

ডেইলি-বাংলাদেশ/এআর
ট্যাগ: বিআরটিএ
লিংক সফলভাবে কপি হয়েছে!