ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

উপনির্বাচনে অনিয়মের খবর পাওয়া যায়নি: ইসি রাশিদা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৪, ৪ জানুয়ারি ২০২৩
উপনির্বাচনে অনিয়মের খবর পাওয়া যায়নি: ইসি রাশিদা
ফাইল ফটো

গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোটকেন্দ্রে এখনো কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে সিসিটিভি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণের সময় তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার আরো বলেন, শীতের কারণে ভোটার উপস্থিতি কম ছিল। আমরা সিসিটিভি ক্যামেরায় ভোট দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত ভোট কেন্দ্রে কোনো সমস্যা হয়নি।

Advertisement

ইসির আইডিয়া প্রকল্পের ডিপিডি (কমিউনিকেশনস) স্কোয়াড্রন লিডার শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, ঢাকা থেকে সরাসরি এক হাজার ২৪২টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে।

নির্বাচন কমিশন ভবনের পঞ্চম তলায় ইসি কন্ট্রোল রুমে সকাল ৮টা থেকে সিসি ক্যামেরার মাধ্যমে ভোট পর্যবেক্ষণ করা হয়।

নির্বাচন পর্যবেক্ষণ করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, মো. আলমগীর, রাশিদা সুলতানা ও আনিসুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!