বৃহস্পতিবার খুলনা নগরীর আভা সেন্টারে ‘নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন তিনি।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে ইসি হাবিব বলেন, মেশিন কখনো বেইমানি করে না। তাই ইভিএমের ওপর জনগণের আস্থা রাখতে হবে।
.png)
তিনি আরো বলেন, ভোটারদের আস্থা অর্জনে আমরা অনেক এগিয়ে গেছি। এ কাজের জন্য আমরা তৃণমূল পর্যায়ে ভোটার এডুকেশন দেবো। এই জন্যও সবার সহযোগিতা প্রয়োজন।
কর্মশালায় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, জেলা প্রশাসনের উপ-পরিচালক মো. ইউসুফ আলী প্রমুখ।