[ জাতীয় ]
ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০
ফাইল ফটো
ডেঙ্গু আক্রান্ত দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু। আর একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন ডেঙ্গুরোগী।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৫৭ জন ও অন্যান্য বিভাগে ১১৩ জন রোগী ভর্তি রয়েছেন।
এদিকে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ২৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৩৯ জন এবং ঢাকার বাইরে ১৫০ জন চিকিৎসা নেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরেছেন ১১৮ জন। এর মধ্যে ঢাকায় ৮২ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৩৬ জন রয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!