ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নির্বাচনে সিসি ক্যামেরা বসানোর বিষয়ে যা বললেন ইসি আলমগীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২২, ১৯ জানুয়ারি ২০২৩
নির্বাচনে সিসি ক্যামেরা বসানোর বিষয়ে যা বললেন ইসি আলমগীর
নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর- ফাইল ফটো

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত দুটি বিষয়ের ওপর নির্ভর করছে। এর সঙ্গে অর্থ ও ম্যানেজমেন্টের বিষয়টি জড়িত। 

তিনি বলেন, বাজেটে অর্থ বরাদ্দ পেলে ও চার লাখ ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা মনিটর করার পথ পাওয়া গেলে অবশ্যই আমরা এটা ব্যবহার করব। 

বৃহস্পতিবার নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দ না থাকায় চলমান ছয়টি সংসদীয় আসনের উপনির্বাচনে সিসি ক্যামেরার ব্যবহার করা যায়নি বলে এসময় জানান ইসি আলমগীর।

Advertisement

এসময় সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ বিষয়ে তিনি বলেন, সীমানা পুনঃনির্ধারণের কাজ চলছে। ডিজিটাল পদ্ধতিতে এ কাজ পরিচালনার জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন এখনো পাইনি। ঐ প্রতিবেদন না পেলে বিদ্যমান জনশুমারি ধরে এ কার্যক্রম পরিচালনা করা হবে। মে মাসের মধ্যে সীমানা পুনঃনির্ধারণ কাজ চূড়ান্ত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!