ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু আক্রান্ত আরো ৪ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০১, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
ডেঙ্গু আক্রান্ত আরো ৪ জন হাসপাতালে
ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো চার জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া চার জন রোগীর মধ্যে ঢাকার হাসপাতালে তিন জন এবং ঢাকার বাইরে একজন ভর্তি রয়েছেন।

Advertisement

বর্তমানে সারাদেশে সর্বমোট ২৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১২ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭১৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৪৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৭৫ জন রয়েছে।

একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৬৮৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩২৬ জন, ঢাকার বাইরে সারাদেশে ৩৬০ জন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয় জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে।  
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!