ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

বিদ্যুতের দাম আবারো বাড়লো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
বিদ্যুতের দাম আবারো বাড়লো
ছবি: প্রতীকী

দেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম এক মাসের মধ্যে আবার বাড়ানো হয়েছে। এবার প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ছে। মার্চ মাসের বিদ্যুৎ বিলেই নতুন এ দাম কার্যকর হবে।

মঙ্গলবার রাতে জারি করা সরকারি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

সর্বশেষ ৩০ জানুয়ারির প্রজ্ঞাপনে খুচরা পর্যায়ে ৫ শতাংশ ও পাইকারি পর্যায়ে ৮ শতাংশ বাড়ানো হয় বিদ্যুতের দাম।

বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ সামলাতে এ বছর প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করছে সরকার। আজ বাড়ানোর মাধ্যমে গত ১৪ বছরে পাইকারি পর্যায়ে ১২ বার ও খুচরা পর্যায়ে ১৩ বার বাড়ানো হল বিদ্যুতের দাম।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!