ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আরো দুই ডেঙ্গুরোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
আরো দুই ডেঙ্গুরোগী হাসপাতালে
ফাইল ফটো

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো দুই জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুইজন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ঢাকার বাইরে সারাদেশে নতুন দুইজন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

Advertisement

বর্তমানে সারাদেশে সর্বমোট ২৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১৫ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৩২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৪৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৮৪ জন।

একইসময়ে সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৬৯৮ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩৩২ জন, ঢাকার বাইরে সারাদেশে ৩৬৬ জন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয়জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মারা যান ২৮১ জন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!