ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৮, ২ মার্চ ২০২৩
ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ জন হাসপাতালে
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১০ জন রয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে সারাদেশে সর্বমোট ৩৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২১ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৫১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৫৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৯৫ জন রয়েছে। একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৭০৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩৩২ জন, ঢাকার বাইরে সারাদেশে ৩৭১ জন।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৯ জনই রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!