ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নির্বাচনের সময় ইন্টারনেটের গতি কমানো হবে না: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৪, ১৩ মার্চ ২০২৩
নির্বাচনের সময় ইন্টারনেটের গতি কমানো হবে না: সিইসি
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটের সময় ইন্টারনেটের গতি কমানো হবে না। এতে নির্বাচনে বিরূপ প্রভাব পড়বে। আর নির্বাচন বিতর্কিত হয়- এমন কোনো কিছুই আমরা করতে দেবো না।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সদস্যদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচন ভবনে সাংবাদিকদের সাদরে গ্রহণ করা হয়। নির্বাচনের দিন সাংবাদিকদের অবাধ তথ্য সংগ্রহের সুযোগ থাকে। আপনারা বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করলে অনেক বেশি স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে। আমরা গণমাধ্যমের বিপক্ষে না। সাংবাদিকদের কাজে কোনোভাবেই বাধা দেওয়া হবে না, তবে গণতন্ত্রের স্বার্থে কিছু কিছু ক্ষেত্রে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হতে পারে।

Advertisement

তিনি আরো বলেন, নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের স্বচ্ছতা প্রতিষ্ঠা করলে আমাদের বিতর্কের ঊর্ধ্বে থাকার সুযোগ বেড়ে যাবে। নির্বাচন কমিশন থেকে অথরাইজড সাংবাদিকদের পুলিশ বাধা দিলে আমাদের অবহিত করবেন। আমরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও আরএফইডি সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!