মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন তিনি।
রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে ধীরগতিতে ভোট চলছে। বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৫৬ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছেন। ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন থাকায় সন্ধ্যা ৭-৮টা পর্যন্ত ভোটগ্রহণ চলতে পারে।
.png)
বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা ছিল। ভোট বিলম্বের পেছনে অন্য কোনো কারণ আছে কি না ইসি তা খতিয়ে দেখবে বলেও জানান তিনি।
সিইসি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) কারণে ধীরগতির ভোট দেওয়ার কিছু অভিযোগ আমরা পেয়েছি। তবে কেন্দ্রের সব ভোটারকে রাত পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হবে।
তিনি জানান, নির্বাচন কমিশন কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, মো. আলমগীর, আনিসুর রহমান, স্কোয়াড্রন লিডার শাহরিয়ার আলম কন্ট্রোল রুমে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ভোটকেন্দ্রে এক হাজার ৮০৭টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়।