বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে সারাদেশে ২৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪ জন এবং ঢাকার বাইরে ১০ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।
.png)
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৭৯৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮৯ জন এবং ঢাকার বাইরে ৪০৭ জন রয়েছেন। একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৭৬৬ জন। এর মধ্যে ঢাকায় ৩৬৯ জন এবং ঢাকার বাইরে ৩৯৭ জন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৯ জনেই রয়েছে।