শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮৪৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৪২২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৪২১ জন রয়েছেন। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৮১৩ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৪০৪ জন এবং ঢাকার বাইরে ৪০৯ জন।
.png)
জানা গেছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি এবং এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয় জনের মৃত্যু হয়েছে।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন।