ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

১২ ঘণ্টার মধ্যে কালবৈশাখীর পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৪০, ৫ এপ্রিল ২০২৩
১২ ঘণ্টার মধ্যে কালবৈশাখীর পূর্বাভাস
ফাইল ফটো

আগামী ১২ ঘণ্টার মধ্যে দেশের ৮ জেলার ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Advertisement

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: কালবৈশাখী
লিংক সফলভাবে কপি হয়েছে!