রোববার নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে ঈদ উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা ও নৌ ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
নৌ পুলিশ প্রধান বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নৌ পুলিশ বদ্ধপরিকর। নৌ পথে ঈদ যাত্রা নিরাপদ করতে নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নৌ পুলিশ সব নৌ ঘাট, নৌ টার্মিনালসমূহে দায়িত্ব পালন করবে।
.png)
তিনি বলেন, ঈদ উদযাপন করতে অনেকেই দেশের দর্শনীয় স্থানসমূহে ভ্রমণ করেন। নৌ পথে নিরাপত্তা বিধানে নৌযানসমূহের চলাচলের বিষয়ে নৌ পুলিশের বিশেষ নজরদারি থাকবে।
নৌ পুলিশ প্রধান বলেন, সময়ের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। তাই কোনো নৌযান যেন প্রতিযোগিতামূলকভাবে অতিরিক্ত যাত্রী বোঝাই এবং বেপরোয়া গতিতে না চালায় সেদিকে সতর্ক থাকতে হবে।
নৌযান ও নৌপথ সংক্রান্ত সরকারি-বেসরকারি সংস্থা, সেবা প্রত্যাশী জনগণ ও নৌ পুলিশসহ সবাই একসঙ্গে কাজ করলে দুর্ঘটনামুক্ত ও নিরাপদ ঈদ যাত্রা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঈদে নৌপথ ব্যবহারকারী ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে নৌ পুলিশ আগামী ১৭ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
নৌপথে যেকোনো সমস্যায় নৌ পুলিশের কন্ট্রোল রুমের নম্বর ০১৩২০১৬৯৫৯৮ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে নৌ পুলিশকে অবগত করলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।
সভায় নৌযান ও নৌপথের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নৌ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।