ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশে নতুন ডেঙ্গুরোগী ৭ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪০, ১৬ এপ্রিল ২০২৩
দেশে নতুন ডেঙ্গুরোগী ৭ জন
ফাইল ফটো

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় চারজন ও ঢাকার বাইরে তিনজন। তবে এই সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।

এতে বলা হয়, বর্তমানে সারাদেশে ২৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪ জন ও ঢাকার বাইরে ১৯ জন।

Advertisement

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৯০৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৬৯ জন ও ঢাকার বাইরে ৪৩৯ জন। একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৮৭৪ জন। তাদের মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ৪৪৮ জন ও ঢাকার বাইরে ৪২৬ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০ জনেই রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!