ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

জুনে সকাল-সন্ধ্যা চলবে মেট্রোরেল: ডিএমটিসিএল এমডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৭, ২০ এপ্রিল ২০২৩
জুনে সকাল-সন্ধ্যা চলবে মেট্রোরেল: ডিএমটিসিএল এমডি
ফাইল ফটো

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বলেছেন, জুন থেকেই সকাল-সন্ধ্যা চলবে মেট্রোরেল। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।

গত বছরের ডিসেম্বরে চালুর পর সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত চলাচল করতো মেট্রোরেল। এর পর ধীরে ধীরে বাড়ানো হয় সময়সীমা।

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, আমরা ১২টা থেকে সময় বাড়িয়ে ২টা পর্যন্ত নিয়েছি। খুব দ্রুত এটা ৪টা পর্যন্ত নিয়ে যাবো। জুন মাসের ভেতরেই সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। তারপর ডিমান্ডটা অ্যানালাইসিস করা হবে।

এমআরটি লাইন-৬ র শেষ গন্তব্য কমলাপুর। মতিঝিল পর্যন্ত অবকাঠামো আরো সাতটি স্টেশনের কাজ প্রায় শেষ।

এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন, আমরা আর্লি কমিশনিংয়ের জন্য চেষ্টা করছি। যদি ডিসেম্বরের আগেই সব শেষ করা সম্ভব হয় তাহলে ডিসেম্বরের আগেই মতিঝিল পর্যন্ত চালু করা হবে।

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে পারফরমেন্স টেস্ট শুরু হবে জুলাইয়ে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: মেট্রোরেল
লিংক সফলভাবে কপি হয়েছে!