ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আখে‌রি জুমায় বায়তুল মোকাররমে ভিড়, শান্তি কামনায় মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৫, ২১ এপ্রিল ২০২৩
আখে‌রি জুমায় বায়তুল মোকাররমে ভিড়, শান্তি কামনায় মোনাজাত
ছবি: ডেইলি বাংলাদেশ

আখে‌রি জুমায় অংশ নিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন মসজিদে মুস‌ল্লিদের ছিল উপচেপড়া ভিড়। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে, যতই আজানের সময় ঘনিয়ে আসছিল, মুস‌ল্লি‌দের ভিড় বাড়তে থাকে। এক পর্যায়ে বায়তুল মোকাররম মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

স‌রেজ‌মি‌ন দেখা যায়, বেলা ১১টা থে‌কে মস‌জি‌দে মুস‌ল্লিরা প্রবেশ কর‌তে শুরু ক‌রেন। যতই আজানের সময় ঘনিয়ে আসছিল, মুস‌ল্লি‌দের আনাগোনা বাড়‌তে থা‌কে। অনেকেই প্রখর রোদ উপেক্ষা করেই দূরদূরান্ত থেকে ছু‌টে এসেছেন রমজা‌নের শেষ জুমার নামাজ আদায় কর‌তে।

Advertisement

রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালন করেন মুসলিমরা। ইহকাল ও পরকালের মুক্তি কামনায় আজ সারাদেশে পবিত্র জুমাতুল বিদা পালিত হচ্ছে। বি‌শেষ ফজিলতময় জুমার জামাতে সাধারণ জামাতের চেয়ে কয়েকগুণ বেশি মুসল্লি অংশ নেন।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) রমজানের শেষ শুক্রবারে জুমার নামাজের পর বিশেষ ইবাদত করতেন। তার উম্মতরা তারই ধারাবাহিকতায় এদিন জুমার নামাজের পর নফল নামাজ আদায় করেন ও বিশেষ দোয়া করেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!