ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নতুন ১১ ডেঙ্গুরোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৭, ২৫ এপ্রিল ২০২৩
নতুন ১১ ডেঙ্গুরোগী হাসপাতালে
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশে ৩২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৮ জন এবং ঢাকার বাইরে ১৪ জন রয়েছেন।

Advertisement

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৯৪১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৪৮৪ জন এবং ঢাকার বাইরে ৪৫৭ জন। একই সময়ে ছাড়প্রাপ্ত পেয়েছেন ৮৯৯ জন ডেঙ্গুরোগী। এরমধ্যে ঢাকায় ৪৫৯ জন ও ঢাকার বাইরে সুস্থ হয়েছে ফিরেছেন ৪৪০ জন।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০ জনেই রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!