ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ডেঙ্গু দমনে পারমাণবিক শক্তি ব্যবহার করবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৭, ১৯ এপ্রিল ২০২৩
ডেঙ্গু দমনে পারমাণবিক শক্তি ব্যবহার করবে আর্জেন্টিনা
ফাইল ছবি

লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় বেড়েছে ডেঙ্গু মশার উপদ্রব। ডেঙ্গু মশা দমনে এবার মশা মারতে কামান দাগার ঘটনা ঘটতে যাচ্ছে। কারণ এবার ডেঙ্গু দমনে এক অভিনব উদ্যোগ নিল আর্জেন্টিনা সরকার। ডেঙ্গু মশার উপদ্রব কমাতে এবার পারমাণবিক শক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

গত কয়েক বছরে ধরে ডেঙ্গুর সংক্রমণ বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এর সংক্রমণ দমনে হিমসিম খাচ্ছে প্রশাসন। তাই মশাকে জীবাণুমুক্ত করতে পারমাণবিক শক্তি ব্যবহারের পথে হাঁটল তারা। এমন উদ্যোগ আসলেই মশা দমনে সহকারী হবে কিনা এ নিয়ে ভাবছে প্রশাসন।

দেশটিতে চলতি বছরে প্রায় ৪১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। যা ঐ দেশে একটি রেকর্ড হিসেবেই ধরা হচ্ছে। ২০১৬ এবং ২০২০ সালেও আর্জেন্টিনায় বহু মানুষ ডেঙ্গুর কবলে পড়েছিল। ফলে মৃত্যু হয়েছে অনেকের।

Advertisement

আর্জেন্টিনার জাতীয় পারমাণবিক শক্তি কমিশনের জীববিজ্ঞানী মারিয়ানেলা গার্সিয়া আলবা জানিয়েছেন, বিশ্বের সর্বত্র তাপমাত্রা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ফলে ডেঙ্গু বাহিত মশার বংশবৃদ্ধি দ্রুত হারে বাড়ছে বলে মনে করছেন তিনি। তাই এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।

আরো পড়ুন>> বাখমুতে ভারী আর্টিলারিসহ বিমান হামলা বাড়িয়েছে রাশিয়া

তিনি আরো বলেন, মশার ওপর পারমাণবিক শক্তি প্রয়োগ করা নিয়ে ২০১৬ সাল থেকে চিন্তাভাবনা শুরু হয় তার। বর্তমানে পরীক্ষাগারে ডেঙ্গু বাহিত পুরুষ মশাদের জীবাণুমুক্ত করার কাজ চলছে বলে জানান এ জীববিজ্ঞানী। আগামী নভেম্বর মাসে জীবাণুমুক্ত এ পুরুষ মশাদের ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ডেঙ্গু সংক্রমণ ছড়ায় মূলত এডিস ইজিপ্টাই জাতের মশা। ডেঙ্গুর লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, চোখ, মাথাসহ শরীর ব্যথা। এর সংক্রমণ হলে, দুই হারের জয়েন্টও ব্যথা হয়ে থাকে। এছাড়া রোগীদের বমি বমি ভাব এবং ক্লান্তিবোধও লক্ষ্য করা হয়। তবে যেকোনো অপরিষ্কার জায়গায় জমে থাকা পানিই হলো ডেঙ্গু রোগ বহন করা মশাদের আঁতুড়ঘর। তাই বাড়িঘর থেকে শুরু করে উঠোন বা ছাদসহ যেকোনো জায়গায় পানি জমতে না দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

এক্সরে বিকিরণ ব্যবহার করে কীটপতঙ্গ জীবাণুমুক্ত করার অনুরূপ কৌশলগুলো ব্যবহার করা হয়েছে। যা চিকুনগুনিয়া এবং জিকার মতো ভয়ঙ্কর রোগ নিয়ন্ত্রণে সাহায্য করেছে। তবে মশার ওপর পারমাণবিক শক্তি ব্যবহারের নজির বিশ্বে এবারই প্রথম। এ উদ্যোগে আর্জেন্টিনা ডেঙ্গুমুক্ত হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!