ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পেরুকে পাত্তাই দিল না আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩, ৭ এপ্রিল ২০২৩
পেরুকে পাত্তাই দিল না আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বের খেলায় টানা তৃতীয় জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা অনুর্ধ্ব-১৭ ফুটবল দল। এতে নয় পয়েন্ট নিয়ে টেবিলে নিজেদের অবস্থান আরো মজবুত করেছে মেসির উত্তরসূরীরা।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে এস্তাদিও জর্জ ক্যাপওয়েল স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে পেরুর মুখোমুখি হয় আর্জেন্টিনা। এ ম্যাচে পেরুকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আলবিসেলেস্তাদের যুবারা।

এদিন ম্যাচের ১৭তম মিনিটে ক্লাউডিও ইচেভেরির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনার যুবারা। এরপর ২২তম মিনিটে ব্যবধান বাড়ান অগাস্টিন ফ্যাবিয়ান রুবার্তো। ম্যাচের ৩৭তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলীয় তৃতীয় গোল করেন ক্লাউডিও ইচেভেরি। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।  

Advertisement

অবশ্য ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই দলের কেউই আর গোল করতে না পারায় ৩-০ গোলের হয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। 

এর আগে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ৪-২ গোলে হারিয়েছিল ভেনেজুয়েলাকে ও দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে ১-০ গোলে পরাজিত করে। জুনিয়র আলবিসেলেস্তেদের পরবর্তী ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে। 

উল্লেখ্য, এটি টুর্নামেন্টের ১৯তম আসর। করোনার কারণে একটি আসর পিছিয়ে যায়। তবে আয়োজক দেশের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনেনি কর্তপক্ষ। টুর্নামেন্টের সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর আর্জেন্টিনার ঘরে রয়েছে ৪টি শিরোপা। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!